ঝালকাঠিতে অগ্নিকান্ডে ফার্নিচারের দোকান ভস্মীভূত

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকানসহ নগদ ৫০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (৭মার্চ) বেলা ১২ টার দিকে বিকনা রাজ্জাক হাওলাদারের ফার্নিচারের দোকানে এই আগুনের ঘটনা ঘটে।

মালিকপক্ষের দাবি, নগদ টাকাসহ প্রায় চৌদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর কাজে অংশ নেয়। কাঠের ফার্নিচারের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়েছে গোটা দোকান। বিদ্যুৎ এর কন্ট্রোল রুমে ফোন করে জানালেও বিদ্যুৎ বন্ধ করেনি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর পরে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *