ঝালকাঠিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় গ্রামে গাছ থেকে পড়ে মো. গোফরান হাওলাদার (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলা শুক্তগড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। গোফরান উপজেলার শুক্তগড় এলাকার মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে।

শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মৃধা জানান, গোফরান বহুদিন থেকে গাছ কাটার শ্রমিকের কাজ করে আসছেন। মঙ্গলবার সকালে ঘরের সামনের রেইনট্রি গাছ কাটতে গাছে উঠেন তিনি। গাছ কাটার শেষ সময় গাছটি হঠাৎ ভেঙে পড়ে যায়। গাছের সঙ্গে গোফরানও মাটিতে পড়ে স্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *