ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নি খানম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। সে মালা শহিদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

কাশিয়ানী থানার এসআই মো. কামরুজ্জামান খান জানান, শনিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। এর পর খায়েরহাট-বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনের পাশে ওই স্কুলছাত্রীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, রেলওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ গ্রহণ করে হাসপাতালে প্রেরণ করে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *