পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফ খান (৫০) মজিদবাড়িয়া কবুতরচর এলাকার গফুর খানের ছেলে। তিনি এলাকায় ডিস ক্যাবল ব্যবসা করতেন।

আহত নেওয়াজ, কার্তিক ও রাজুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *