পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টার দিকে পল্টনে হরতাল সমর্থকেরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান নিক্ষেপ করে।

ওসি আরও বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *