পিরোজপুরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

পিরোজপুরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চণ্ডিপুর মালবাড়ি ব্রিজসংলগ্ন বাঁশগাড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে স্থানীরা খালে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। মরদেহ একটি সিমেন্টের বস্তায় পা থেকে কোমড় পর্যন্ত বাঁধা ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। মরদেহ ৫-৭ দিন আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *