পুলিশের হাতে ধর্ষণের শিকার তরুণীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

পুলিশের হাতে ধর্ষণের শিকার তরুণীকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তা কর্তৃক ধর্ষণের শিকার তরুণীকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এই ঘটনায় সরকারের ব্যর্থতা ও নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না – তাও জানতে চাওয়া হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট – (ব্লাস্ট) এর পক্ষ থেকে করা এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল আলমের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সাথে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

তাদের দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি। এরপর অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *