বনানীর অগ্নিকাণ্ডে নিহত ২৫: ডিএমপি

বনানীর অগ্নিকাণ্ডে নিহত ২৫: ডিএমপি

রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে দাউদাউ করা ভয়ঙ্কর আগুনে পুড়েছে বহুতল ভবন এফআর টাওয়ার। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে লাগা টানা ছয় ঘণ্টার দানবরূপী আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে ২৫ জন জানানো হলেও রাতে আবার ১৯ জন নিহত হওয়ার তথ্যই জানানো হয়।

নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তির’ মাঝে আজ শুক্রবার সকালে ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এফআর টাওয়ারের সামনে সাংবাদিকদের ব্রিফ করে জানান, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে গণমাধ্যমকে বলেন, ঢাকা মেডিকেলে আসা ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। তবে শ্রীলঙ্কার নাগরিক নিরশ ডিকে রাজের লাশ হস্তান্তর করা হয়নি। তার লাশ মর্গে রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *