বরিশালে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

বরিশালে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় নগরীর বিবির পুকুর পাড় সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর শাখা।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সৈয়দ আনিছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।

এছাড়া বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, আমিনুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *