বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলার সোনারবাংলা নামক এলাকায় কাওসার হাওলাদার (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার উপজেলার শিকারপুর এলাকার মান্নান হাওলাদারের ছেলে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শিশির কুমার জানান, সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলো শিশু কাওসার হাওলাদার। এ সময় দ্রতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *