বরিশাল ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে বাস চাপায় দুই যুবক নিহত

শেখ সুমন :

বরিশাল নগরীর কাশিপুর ইনফ্রা পলিটেকনিক কলেজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত দুই জনের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের লাশ সংরক্ষণ কক্ষে রয়েছে।

ঘাতক বরিশাল-বানারীপাড়া রুটের সেবা পরিবহনের গেটলক সার্ভিস হিমেল হিরক (বরিশালজ-১১-০১৩৩) নামক বাসটি আটক করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত পালসার মোটর সাইকেল (বরিশাল- ল- ৫৭২৯) টি পুলিশের জিম্মায় রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন
এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বাসটি বরিশাল নগরীর নথুল্লাবাদ এবং মোটার সাইকেলটি গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিলো।
এসময় বাস ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *