বাবার পাশে সমাহিত হলেন বনানীর অগ্নিকাণ্ডে নিহত মামুন

বাবার পাশে সমাহিত হলেন বনানীর অগ্নিকাণ্ডে নিহত মামুন

ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ্ আল মামুনকে দিনাজপুর শহরের ফরিদপুরে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে তার মরদেহ দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার বাড়িতে নিয়ে আসা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মরহুমের নামাজের জানাযায় শরীক হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

তার প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ঢাকার কল্যাণপুরে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। দিনাজপুরের তার ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ১১টায় পৈত্রিক বাড়ি বিরল উপজেলার কালিয়াগঞ্জ সংলগ্ন মিরাবন গ্রামে এবং ৩য় নামাজের জানাযা বাদ জুম্মা দুপুর ২টায় অনুষ্ঠিত হয় দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে। জানাজা শেষে বাবার কবরের পাশে সমাহিত করা হয় মামুনকে।

উল্লেখ্য, আব্দুল্লাহ্ আল মামুন বনানীর এফআর টাওয়ারে হ্যারিটেজ এয়ার লাইন্সের চিফ একাউন্টেন্ট ছিলেন। বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তার ধরে নিচে নামার সময় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। মামুন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধহাফেজ মোড় নিবাসী প্রাক্তন ফরেস্ট অফিসার মরহুম আবুল কাশেমের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, দুই কন্যা, মা, চার ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *