ভেতরে দেখেছি কেবল জীবন ও মৃত্যুর তফাৎ

ভেতরে দেখেছি কেবল জীবন ও মৃত্যুর তফাৎ

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে ভবন থেকে উদ্ধার করা শতাধিক ব্যক্তিকে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বিকেল গড়িয়ে সন্ধ্যায় অতিক্রম করলেও এফআর টাওয়ারে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে কয়েক ঘণ্টা ভবনে আটকে থাকার পর দমকল বাহিনীর ক্রেনে বিকেল পৌনে চারটার দিকে নিচে নেমে এসেছেন মোহাম্মদ আরিফ।

বেরিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা হয় তার। জানান, এফ আর টাওয়ারের একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। প্রতিদিনের মতো আজও সকালে কাজে এসেছিলেন। আগুন লাগার পর আর বের হতে পারেননি।

এসময় তিনি আরো বলেন, ‘বেরিয়ে আসতে পেরেছি, এই বড়। ভেতরে দেখেছি কেবল জীবন আর মৃত্যুর তফাৎ। এর বেশি বলতে পারবো না।’

প্রাণ বাঁচাতে ভবন থেকে পাইপ ও তার বেয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *