মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

মানবজাতির প্রতি কোরআনের উপদেশ

আল্লাহ জীবন সৃষ্টি করেন

ইরশাদ হয়েছে, ‘তিনিই মৃত থেকে জীবিতের আবির্ভাব ঘটান

এবং তিনিই জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটান। ভূমিকে পুনর্জীবিত করেন তার মৃত্যুর পর। এভাবেই তোমরা উত্থিত হবে।’

(সুরা : রোম, আয়াত : ১৯)

 

স্বামী-স্ত্রী পরস্পরের জন্য আশ্রয়

ইরশাদ হয়েছে, ‘তাঁর অন্যতম নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের—যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২১)

 

ভাষা-বর্ণের বৈচিত্র্য আল্লাহর নিদর্শন

ইরশাদ হয়েছে, ‘তাঁর অন্যতম নিদর্শন হলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২২)

 

সৃষ্টিজগতের স্থিতি আল্লাহর অস্তিত্বের প্রমাণ

ইরশাদ হয়েছে, ‘তাঁর অন্যতম নিদর্শন হলো তাঁরই নির্দেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে; অতঃপর যখন আল্লাহ তোমাদের মাটি থেকে উঠার জন্য একবার আহ্বান করবেন, তোমরা উঠে আসবে।’ (সুরা : রোম, আয়াত : ২৫)

 

প্রবৃত্তির অনুসরণ কোরো না

ইরশাদ হয়েছে, ‘বরং সীমা লঙ্ঘনকারীরা অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশির অনুসরণ করে…।’ (সুরা : রোম, আয়াত : ২৯)

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *