মিরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

মিরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

রাজধানীর মিরপুরের শাহ আলী মারাদাসার সামনে ট্রাকের ধাক্কায় সামান্তা আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সামান্তার বন্ধু নিলয় বলেন, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল সামান্তা। রাতে পিকনিক শেষে মোটরসাইকেলে আমি তাকে মিরপুরের বাসায় পৌঁছে দিতে যাই। পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সামান্তা। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সামান্তা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। মিরপুর দিয়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *