মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতির নসিমন চাঁপায় নিহত ১, চালক আটক

মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতির নসিমন চাঁপায় নিহত ১, চালক আটক

মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতির নসিমন গাড়ীর চাঁপায় রুবেল মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পৌরসভার ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবত পাতারহাট বন্দরে লেভার শ্রমিক হিসাবে কাজ করে আসছিল।

এছাড়াও দূর্ঘটায় আরো ২ জন হয়েছেন। এরা হলেন, একই এলাকার আবুল হোসেনের ছেলে কুদ্দুস (৩৫) ও বাবুল মোল্লার ছেলে সোহেল (৩৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে মালামাল পরিবহনের উদ্দেশ্যে পাতারহাট বন্দর থেকে ষ্ট্রীমারঘাট লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে বেপরোয়া গতির কারণে নসিমন গাড়ীটি পথিমধ্যে পুরাতন লঞ্চঘাট এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহত রুবেল মোল্লা-কে মৃত ঘোষনা করেণ। এই ঘটনায় অভিযুক্ত নসিমন চালক রিপন (২২)কে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। ঘাতক নসিমন গাড়ীর চালক রিপন উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের হেলাল উদ্দিন সরদারের ছেলে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *