শপথ নিয়েই সংসদে যোগ দিলেন সুলতান মনসুর

শপথ নিয়েই সংসদে যোগ দিলেন সুলতান মনসুর

অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী ঐক্যফ্রন্টের নেতা ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সংসদের অধিবেশনে তিনি যোগ দেন। বিরোধী দলের সদস্যদের পাশে দ্বিতীয় সারিতে তার আসন নির্ধারিত হয়েছে।

অন্যদিকে, শপথ নিতে আসেননি গণফোরামের অপর বিজয়ী এমপি মোকাব্বির খান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন গণফোরাম নেতা সুলতান মনসুর। তবে একই দলের সিলেট-২ আসন থেকে নির্বাচিত প্রার্থী মুকাব্বির খান আপাতত শপথ নিচ্ছেন না বলে গণফোরাম থেকে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *