১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার নয়: তথ্যমন্ত্রী

১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার নয়: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার আগামী ১ এপ্রিল থেকে বন্ধের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক সেমিনারে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, এ জন্য ইতোমধ্যেই আমরা দুইবার পরিপত্র জারি করেছি। এটি আগামী ১ এপ্রিল থেকেই বাস্তবায়ন করতে চাই।

তিনি আরো বলেন, আমি আশা করছি এ বিষয়ে ইতোমধ্যেই ডিস্ট্রিবিউটাররা প্রস্তুতি গ্রহণ করেছে।

এর আগে গত ১৩ মার্চ  এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তথ্য মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয় বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তার আগে জারিকৃত এক পত্রে তথ্য মন্ত্রণালয় বলেছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ধারা ১৯ এর ১৩ নম্বর উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কিন্তু বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মর্মে জানা গেছে, যা ওই আইনের পরিপন্থী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *