আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

শিগগিরই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়’ মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া অনুষ্ঠোনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।

সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না, হাঁটতে পারেন না। কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *