আবারো তরুণ তরুণীর লাস হোটেলে

আবারো তরুণ তরুণীর লাস হোটেলে

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

তেজগাঁও থানা পুলিশ দুই তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে। হোটেলের সপ্তম তলার একটি রুমের দরজা ভেঙে মঙ্গলবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহগুলো খাটের ওপর ছিল।পুলিশের কাছ থেকে জানা যায় তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন এবং তরুণের নাম আমিনুল ইসলাম সজল।

তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন,নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *