কোরআন অবমাননাকারী সেফুর ফাঁসির দাবিতে বরগুনায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক:

ফেসবুক লাইভে পবিত্র কোরআন অবমাননাকারী সেফাতউল্লাহ ওরফে সেফুদার ফাঁসির দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টার দিকে বরগুনা সদর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা সেফাতউল্লাহ ওরফে সেফুদার ফাঁসির দাবিতে ‘মহানবীর অপমান, সইবে না মুসলমান’, ‘ইসলাম ধর্মের অপমান, সইবে না মুসলমান’, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘হই হই রই রই, সেফু তুই গেলি কই’ ইত্যাদি শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *