নদী ভাঙন রোধে ৮ কোটি টাকার প্রকল্প

নদী ভাঙন রোধে ৮ কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার: কাইয়ুম খান

দিনে দিনে নদীর ভাঙন বেড়েই চলছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায়। নদীর ভাঙন পতিরোধের প্রকল্প ব্যবস্থা শুরু হয়ছে সোমবার থেকে।

৮ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। চর কাউয়া ও চর আইচায় মোট ৬৫০ মিটার এলাকায় ৯০ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সেমি প্রটেকশন বাধ নির্মাণ করা হবে। চরকাউয়া নদী ভাঙন রোধে সংগ্রাম কমিটির আহবায়ক ও বরিশাল জেলা পরিশোধের সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলি জিও ব্যাগ ফেলে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ,সংগ্রাম কমিটি ও উন্নয়ন পরিশোধের সদস্য সচিব মানিক মৃধা, ঠিকাদার চুন্নু মিয়া, মৌলভী নুর ইসলাম, কেরামত আলি হাওলাদার, কাওছার হোসেন,মনির মোল্লা, কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *