বরিশালে মৃত দুজনসহ চিকিৎসাধীন ৬ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না

বরিশালে মৃত দুজনসহ চিকিৎসাধীন ৬ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণকারী দুই জনসহ চিকিৎসাধীন ৬ জনের কেউই করোনা আক্রান্ত ছিলেন না। শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

তিনি বলেন, এ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আরও ৪ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তাদের সবার স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছিল। আজ দুপুরে সেখান থেকে ওই ৬ জনের রিপোর্ট পাঠানো হয়েছে। তাতে কারও দেহে করোনার সংক্রামণ ছিল না বলে উল্লেখ করা হয়েছে।

গত ১৭ মার্চ এ হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রথম, ১৯ মার্চ দ্বিতীয়, ২৩ মার্চ তৃতীয়, ২৪ মার্চ চতুর্থ, ২৫ মার্চ পঞ্চম ও ষষ্ঠ রোগী ভর্তি হয়। ২৮ মার্চ করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে এক নারীর মৃত্যু হয়। ২৯ মার্চ ওই ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুরুষের মৃত্যু হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *