বরিশাল র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরিশাল সদর উপজেলার জাগুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ হেলাল হাওলাদার(২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮) সদস্যরা। আজ শনিবার ( ৪ এপ্রিল) দুপুর আড়ইটায় জাগুয়া ইউনিয়নের চন্ডীপুর মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

মোঃ হেলাল হাওলাদার দক্ষিণ কড়াপুর এলাকার মোঃ হানিফ হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, শনিবার দুপুরে মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে জাগুয়া ইউনিয়নের চন্ডীপুর মহম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হেলালকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *