মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিমান প্রধান

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিমান প্রধান

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আজ সোমবার (১ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন। একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনী প্রধানের নাম কলেজটির হল অব ফেম-এ ১৩তম ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্টাফ কলেজের ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়া তিনি মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজের কমান্ড্যান্টের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

আইএসপিআর জানায়, পরিদর্শন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান লঙ্কাভি ইন্টারন্যাশনাল মেরিটাইম এবং এরোস্পেস এক্সিবিশন-২০১৯-এ অংশগ্রহণ করেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর সুসম্পর্ক উন্নয়ন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *