উজিরপুরে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উজিরপুরে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের তেরদ্রোন গ্রাম থেকে ৫২ পিস ইয়াবা সহ সোহাগ হাওলাদার (২৫) ও তানভীর শরীফ(২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে গুঠিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ তেরদ্রোন এলাকা থেকে সন্দেহবশত মোটরসাইকেল আরোহী সোহাগ ও তানভীরকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোহাগ বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে ও তানভীর পার্শ্ববর্তী ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের মনিরুল ইসলাম শরীফের ছেলে।

এ ব্যপারে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক এ.কে মানিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *