ঝালকাঠিতে বিভিন্ন সংগঠন ও মহুরিদের ঈদ উপহার দিলো আ’লীগ নেতা রিজভী

ঝালকাঠিতে বিভিন্ন সংগঠন ও মহুরিদের ঈদ উপহার দিলো আ’লীগ নেতা রিজভী

ঝালকাঠি প্রতিনিধি//আরিফুর রহমান আরিফ: ঝালকাঠিতে স্বেচ্ছাসেবি সংগঠন মানচিত্র, শ্রমিক সংগঠন ও মহুরিদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী ঈদের খাদ্য সামগ্রী উপহার দেন । শুক্রবার (২২ মে) তাঁর নিজ উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে মুরগি, পোলার চাল, তেল, আলু,দুধ, চিনি, সেমাই। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে ১৭৭ জন নানা শ্রেনিপেশার মানুষের মাঝে পুরো এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়াও পৌরসভার ৫৬৭ পরিবার ও সিটি ক্লাবের সকল সদস্যদের ঈদের খাদ্য সামগ্রী উপহার দেন। এস. এম. রুহুল আমীন রিজভী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে আমার ব্যবসা বানিজ্য বন্ধ রয়েছে তা নাহলে জেলার প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতাম। আমার সামর্থ্য অনুযায়ী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে সামান্য উপহার দিয়েছি। ঈদের উপহার পেয়ে নানা শ্রেনিপেশার মানুষেরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *