পণ্যবাহী গাড়িতে যাত্রী নিলে কঠোর ব্যবস্থা

পণ্যবাহী গাড়িতে যাত্রী নিলে কঠোর ব্যবস্থা

সারাদেশে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার (২১ মে) সংবাদ-বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়েছে, যাত্রী পরিবহন করা যাবে না-মর্মে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো কোনো পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে যা সরকারি আদেশ অমান্যের সামিল এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যে সব পণ্যবাহী যানবাহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানিয়েছে।

সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবেনা মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *