বরিশালে মিলেছে নতুন দুই রোগী

বরিশালে শনিবার দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনাভাইরাস ধরা পড়ে। এনিয়ে বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৩ জনে।

শনিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নতুন দুজন রোগী শনাক্তের তথ্য নিশ্চত করা হয়। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন নগরীর কাজিপাড় এলাকার বাসিন্দা এক নারী (২৭) ও নগরীর বাংলাবাজার রিফিউজি কলোনি এলাকার যুবক (২৪)।

বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, সর্বশেষ রিপোর্ট পাওয়ার পর দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের আশপাশে বসবাসকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *