বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে বাজারের ব্যাগ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) দিনগত রাতে নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে উত্তরা লুবানা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. শাফিন মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, শিশুটির বাবা-মা’র পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

জানা গেছে, সোমবার রাতে ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনে শিশুটিকে উদ্ধার করে এক ব্যক্তি। উদ্ধারের পর শিশুটিকে দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *