কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

Date:

ভাঙ্গন (পর্ব – ৮)

ঘরের পিছোন দিয়া আর এ্যাকটা ঘর আছে হেইয়া খেয়াল করি নাই । হেইহানে আরও তিন চাইরজোনে রান্দা-বারি করে । মনে অইল হেউডা পাহোলঘর । কিনারেই আর এ্যাকটা ঘরে গিয়া আমরা খারইছি । হেই ঘরের ছামনের দুয়ার দিয়া দ্যাকলাম মজিদ মিয়া বড় হাজিতে কইর্রা ভাত লইয়া যাইতে আছে । মোনডায় আনন্দ লাগজে, তাইলে মজিদ মিয়া না খাইয়া রয় নাই । ভালুই অইছে । এই সুম পেডোত দুগ্গা ভাত পরন লইয়া অইছে কতা । মাতাডা এ্যাকটু নিচে নামাইয়া দেহি উডানের মইদ্দে খা্রাইয়া সবাইরে কি জানি কইতে আছে মাদবর সাব । সবাই মাতা নিছা কইরা খাওনের লগে মোন দিয়া হোনতে আছে । কানডা এ্যাকটু খাড়া কইরা হোননের চেষ্টা করলাম । উডানডা ঘরের তোন এ্যাকটু দূরে অওনে ভালো হোনোন যায় না । তয় সবাইরে মোনের বল আরাইতে না কইতে আছে হেইডা বোজোন যায় । মাদবরের কতাবর্তা চেয়ারমেনের মিডা মিডা কতার মতন হুনা যায় । এ্যাকবার চেয়ারমেনের ভাষোণ হোনছালাম । গ্রামের মইদ্দে জোনোসবা করছে । চাইরোদিগে মাইক লাগাইয়া দেছেলে জানি দূরের গ্রামেও ছাউন যায় আর মানষে হোনতে পারে । হেই সোমায় হেই মাইকে চেয়ারমেন অনেক কতাই কইছে তয় ভোডের পর কতার মতন কাম কোনো সোমায়ই করে নায় । এইযে এ্যাত্তো বড় এ্যাকটা বিপদ হেইয়ার মইদ্দে চেয়ারমেনের মুকটাও কেউ দ্যাকছে কিনা সোন্দেহো আছে । হে মোনে অয় দ্যাশেই নাই । আইজগো মাদবারের কতাগুলানও হেই মতন লাগে । তয় মাদবারে য্যা করছে হেতে মানষে হ্যারে কোনও দিনও ভোলবে না । দুক্কের সোমায় যে আঙ্গুলের ইশারায়ও উপুকার করে হেরে মানষে ভোলতে পারে ? পরে না, আমিও ভুলি নাই । উডানের ব্যাডাগো খাওয়া শ্যাষ কিনা দেহি নায়, তয় ঘরে গোনে যে মোরে বলাইয়া আনছে হে মোরে এ্যাকটা ফিরি দিয়া বওয়াইয়া ছামনে এ্যাকথাল ভাত দেছে । ডাইল আর আলুভর্তা । আত ধুইয়া নুন লইয়া মাইক্কা খাওনের সোমায় নাই । ভাতের মইদ্দে ডালই পুডি ঢাইল্লা লইয়া হাপ্পুত-হুপ্পুত কইর্রা ভাত খাইলাম । সস্তোরেই তো কয় – দুননইতে কোনও জ্বালাই থাকতে না যতি আল্লায় মানষেরে না দেতে প্যাট্টা আর চ্যাট্টা ! হেই প্যাডের যে কি জ্বালা হ্যা এইবার বুজ্জি । দুহারের সোমায় মানুষ জোন কোম । ব্যানের খাওন খাইয়া সবাই নদীর কুলে গ্যাছে । কেউ কেউ গ্যাছে চেয়ারমেন বাড়ির দিগে । হগুলডির লগেই বৌ মাইয়া পোলা আছে । যেম্মে য্যা যাইক নতুন কইর্রা বাঁচোনের লইগ্গা হগুলডিই চিন্তা ভাবনা করে । মোনে হয় হেই সোমায় খালি মুইই এ্যাকজোন মানুষ যে দুননইতে কোনও চিন্তা ভাবনা করি নাই । কোলের পোলাডা হারাদিন কোলেই রাকছি । কিন্তু সন্দার সোমায় মাতাডা জানি ক্যামোন কইর্রা উইট্টা বোহের মইদ্দে খালি থরথরাইয়া ওটছে । মোনে অইতে লাগজে দুননইডা এ্যাক্কালে ফাক অইয়া গ্যাছে । এ্যাতো মানুষ জোনের মইদ্দেও মোনে অয় মউ এ্যাকলা । এ্যাকটা কষ্ট ক্যামোন জানি করতে লাগজে বুকটার মইদ্দে । ভাতের ঠাণ্ডা পানি হরা মুরা দিয়া জাল দেতে দেতে আছুক্কা জ্যামোন ভাত উলাইয়া হরা ঠ্যালে ঠিক হেইরোহোমের বোহের খ্যাঁচা ঠালতে লাগজে ! এ্যাক্কালে হোয়াস বন্দো অইয়া যাইবে মতন লাগদে আছে । কেউর ধারে কিছু না কইয়া ঘরের পিড়ার উপরে বইয়া পড়ছি । দুই চউক দ্যা দরদর রাইয়া পানি পড়ে । তয় মুই কিন্তু কান্দি না । হেইয়ার পরও মোর হেচকি উট্টা গ্যাছে । হেই সোমায়ও পোলাডা মোর কোলে । এ্যাইযে মোর কষ্ট অইতে আছে এ্যা কিন্তু কেউ খেয়াল করে নাই । কিন্তু এ্যাকজোনে খেয়াল করছে । হে আইয়া ছামনে খাড়াইছে । কোলে গোনে পোলাডা লইয়া কইছে – ভাবী, কাইন্দেন না, কানলে কোনও কাম অইবে না । আল্লা আল্লা করেন । কানবেন না, মুই আছি না ? (চলবে…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। এই অর্থবছরে দেশের...