আমাকে জোর করে বাদ দেয়া হয়েছে, কাঁদলেন শাহজাদ

আমাকে জোর করে বাদ দেয়া হয়েছে, কাঁদলেন শাহজাদ

অনলাইন ডেস্ক :: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান আফগানিস্তানের মোহম্মদ শাহজাদ। সেই চোট নিয়েই বিশ্বকাপে দুটো ম্যাচ খেলে নেন। তাতেই বিপত্তি ঘটে।

চোট আরও গুরুতর হওয়ায় শাহজাদকে বিশ্বকাপের দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আফগান ম্যানেজমেন্ট।
বিবৃতিতে বলা হয়, হাঁটুর চোটের জন্য এবারের মতো বিশ্বকাপ শেষ আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান শাহজাদের।

মোহম্মদ শাহজাদ অবশ্য উল্টো কথা বললেন। সংবাদ মাধ্যমের জন্য তিনি একটি অডিও প্রকাশ করেছেন। সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, আমি একেবারে ফিট। আমাকে জোর করে বাদ দেয়া হয়েছে। চোট নিয়ে আমার সঙ্গে বোর্ড একবারও কথা বলেনি।

শাহজাদের এমন বিবৃতির পর বিতর্ক তৈরি হয়েছে। শাহজাদের বদলে ইকরাম আলি খিলকে দলে নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের দুই ম্যাচে শাহজাদের পারফম্যান্স ভালো ছিল না। তার উপর চোট। সেজন্যই বোর্ড তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন আফগান ক্রিকেটের অনেকে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *