উন্নত চিকিৎসা দিতে ডা. আনোয়ার হোসেনকে ঢাকায় প্রেরণ

উন্নত চিকিৎসা দিতে ডা. আনোয়ার হোসেনকে ঢাকায় প্রেরণ

বেসরকারী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের স্বত্ত্বাধীকারী ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিকেলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিবেন এই চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন রাহাত আনোয়ার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শিবলু সাদিক। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবেই তিনি পূর্বে থেকেই এ্যাজমা আক্রান্ত। রোববার এ্যাজমার সমস্যা বেশি দেখা দিলে হাসপাতালে রাহাত আনোয়ার হাসপাতালেই চিকিৎসা নেন তিনি।

এই কর্মকর্তা বলেন, আসলে আমরা কোন ধরণের রিস্ক নিতে চাচ্ছিলাম না। সে কারনেচিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে শিবলু সাদিক বলেন, তিনি (ডাঃ আনোয়ার হােসেন) করোনায় আক্রান্ত নন। মূলত তিনি একিউট এ্যাজমায় আক্রান্ত।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *