উন্নয়ন কাজে স্বর্ণপদক বিজয়ী চেয়ারম্যানের বিলবোর্ড বেহাল রাস্তায়

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম উন্নয়ন কাজের জন্য পেয়েছেন স্বর্ণপদক। পদক পেয়ে তার ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগিয়েছেন বিলবোর্ড। এমনি একটি বিলবোর্ড দিয়েছেন উপজেলার শেখ শিমুল বাজারে বেহাল রাস্তার ওপর। আর এ বিলবোর্ড নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও হাস্যরস।

চেয়ারম্যান নজরুল ইসলাম ২০১৬-১৭ অর্থবছরে এলজিএসপি কাজের সার্বিক মূল্যায়নে প্রথমে উপজেলা পর্যায় এবং পরে জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম চলতি বছর ৪ঠা ফেব্রুয়ারি তাকে কাজের স্বীকৃতিসরূপ স্বর্ণ পদক প্রদান করে। উন্নয়নে স্বর্ণ পদক পাওয়া চেয়ারম্যানের রাস্তার এমন দশায় সবাই হতবাক। রাস্তার বেহাল দশা আর উপরে উন্নয়নে পদক পাওয়ার বিলবোর্ডের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *