এতিমের টাকা চুরি করায় খালেদার সাজা দিয়েছেন আদালত : ভোলায় আইনমন্ত্রী

এতিমের টাকা চুরি করায় খালেদার সাজা দিয়েছেন আদালত : ভোলায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত। বিচারিক আদালত তার পাঁচ বছরের সাজা দিয়েছিল। আপিল আদালত সেই সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। দেখেন, আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায়।

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়ারা জজ আদালত উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে আইনমন্ত্রী চরফ্যাশন বজ্রগোপাল টাউন হলে জেলা ও দায়ারা জজ আদালত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়ারা জজ ফেরদৌস আহমেদ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *