করোনায় আক্রান্ত যশোরের এমপি রনজিত রায়

করোনায় আক্রান্ত যশোরের এমপি রনজিত রায়

এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর- ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) রণজিত কুমার রায়। গতকাল ৮ জুন, সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়েছে।

এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, ‘সেখানে তার চিকিৎসা চলবে।’

তিনি আরো জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সংসদ সদস্য রনজিত কুমার রায়। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *