কুয়াকাটা সৈকতে গেল মোটরসাইকেল চালকের প্রাণ

কুয়াকাটা সৈকতে গেল মোটরসাইকেল চালকের প্রাণ

পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক সুজন হাওলাদার (৩০) নিহত হয়েছেন। এতে হৃদয় খান (১৬) নামে এক পর্যটক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় সমুদ্র সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এ ঘটনা ঘটে। আহত হৃদয়কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, ঝাউ বাগান পয়েন্টে ভাঙা ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সুজন হাওলাদার (৩০) মারা যান। এ সময় হৃদয় খান (১৬) নামে এক পর্যটক গুরুতর আহত হলে তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহত সুজন কুয়াকাটা কান্দুপাড়া এলাকার বাসিন্দা হাবিব হাওলাদারের ছেলে। আহত হৃদয় কোটালিপাড়ার মিলন খানের ছেলে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *