ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলতাব হোসেন (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলতাব হোসেন তারাবুনিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ বছর প্রবাসে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সকালে আলকাব হোসেন তার বোন পিয়ারা বেগমের বাড়িতে যান। সেখানে পানির পাম্প নষ্ট থাকায় সেটি দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাঈন উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *