দক্ষিণ অঞ্চলের ৫ রুটে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক:

ঝালকাঠি বাস মালিক সমিতির সঙ্গে বরিশাল ও পিরোজপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ঝালকাঠির অভ্যন্তরীণ সড়ক দিয়ে দক্ষিণ অঞ্চলের ৫ রুটে ঢাকাগামী যাত্রী পরিবহন সরাসরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বুধবার বিকাল থেকে পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, ঝালকাঠির কাঠালিয়া ও আমুয়া এই ৫ রুটের ঢাকাগামী সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি।

ঢাকার সঙ্গে সারাসরি বাস চলাচল বন্ধ থাকায় দক্ষিণ অঞ্চলের এই ৫ রুটের সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এর ফলে যাত্রীদের বেশি ভাড়াগুণে বিকল্পযানে ঝালকাঠি এসে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে ।

দীর্ঘদিন ধরে এসব রুটে পরিবহন চলাচল করলে ঝালকাঠি বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসব পরিবহন শুধু জেলা শহরের বাস টার্মিনাল থেকে যাতায়াতের অনুমতি রয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে তাদের চলাচলের সুযোগ নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *