প্রতি মিনিটে ব্রাজিলে একজনের মৃত্যু!

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশটিতে একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৭৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টা বিবেচনায় প্রতি মিনিটে কোভিড-১৯ রোগে গড়ে সেখানে এক জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে!

শুক্রবার রাতে ব্রাজিল মৃতের যে সংখ্যা দিয়েছে সেখানে আগের দিনের বিবেচনায় মৃত্যু একটু কম হলেও সেই হাজারের উপরেই রয়েছে। অর্থাৎ গতকালও দেশটিতে মিনিটে গড়ে প্রায় একজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, আক্রান্তের দিক থেকে ব্রাজিল দ্বিতীয় স্থানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে ৬ লাখ ১৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ২১ জন। মৃতের তালিকায় তারা তৃতীয়। ১৮ লাখ ৯৭ হাজার ৮৩৮ জন আক্রান্ত নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪৩ জনের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *