প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেন বরিশাল সিটি মেয়র

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেন বরিশাল সিটি মেয়র

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের ৫,২৩,১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে দেশের ইতিহাসের বৃহত্তর বাজেট ঘোষনার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আগামী অর্থবছরের জন্য বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ অভিহিত করে দেশের অর্থনীতিসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক হবে বলে মন্তব্য করেন সিটি মেয়র।

এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও সার্বিক সফলতা কামনা করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *