বরিশালে ১২ পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত ৩৪

বরিশাল জেলায় ১২ পুলিশ সদস্যসহ নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ জেলায় করোনায় আক্রান্ত ১১২৪ জন ব্যক্তি।

শুক্রবার জেলায় সুস্থতা লাভ করে ২ জনসহ ১৮৬ জন ব্যক্তি বাড়ি ফিরেছে। মৃত্যুবরণ করেছেন ১৪ জন।

শুক্রবার (১৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলার ১ জন করে ৩ জন, নগরীর কলেজ এভিনিউ এলাকার ২ জন, সিএন্ডবি রোড, পলিটেকনিক রোড, চাঁদমারি, নাজির মহল্লা, গোরস্থান রোড, শীতলা খোলা, কাউনিয়া, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, জেলা পুলিশের ৩ জন সদস্য, আর্মস পুলিশে কর্মরত ১ জন সদস্য, নৌ পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৫ জন নার্স, ২ জন স্টাফ, সদর উপজেলাধীন দিনারের পুল এলাকার ১ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *