বড়পর্দায় পদ্মা সেতু উদ্বোধন দেখল ঝালকাঠিবাসী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি ঝালকাঠিতে বড়পর্দায় দেখানো হয়েছে। সেতুর দুই পাড়ের আনুষ্ঠানিকতা এবং প্রধানমন্ত্রী কতৃক ফলক উম্মোচন অনুষ্ঠানটি দেখানোর জন্য নানা আয়োজন করেছিলো জেলা প্রশাসন।

ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বানানো হয় উম্মুক্ত মঞ্চ। সেখানে দুইটি বড় টিভি এবং একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর অস্থায়ীভাবে স্থাপন করা হয়। মঞ্চের সামনেই তাবুতে লোক বসার জন্য কয়েক হাজার চেয়ার রাখা হয়।

প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বেলুন ও পায়রা ওড়ান জেলা প্রশাসক মো. জোহর আলী। এর আগে, সকাল নয় টায় জেলা প্রশাসনের আয়োজনে বাদ্য যন্ত্র, ব্যানার, প্লাকার্ডসহ বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হয়েছে ঝালকাঠি শহরে।

সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার লোক অংশ নেয় শোভাযাত্রায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *