ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক আহত

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক আহত

ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

তাৎক্ষণিক আহতদের চরফ্যাসন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হিলারী ইয়াসমিন তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় জনতা রোডের মজিবল হক সুপার মার্কেটের নির্মাণাধীন তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের আলমগীর এর ছেলে শাহিন (২২) ও একই উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডের হানিফ’র ছেলে সুমন (২১)। তারা ওই প্লাজার নির্মাণ শ্রমিক।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *