মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বরিশাল জেলা আ. লীগের শোক

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বরিশাল জেলা আ. লীগের শোক

জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটি আহবায়ক মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।

এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের বিয়োগ ব্যথায় ব্যথিত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

উল্লেখ, শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *