রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।বিজ্ঞাপননিহতের নাম মো. রইচ উদ্দিন (৪৬)। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।এদিকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছ এর চালক ও হেলপারকে।বিজ্ঞাপনহাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে রামপুরা কাঁচা বাজার এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে জানা যায়, তিনি স্কয়ার কোম্পানির এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *