লক্ষ্মীপুরে তরুণদের মুখোমুখি এসপি মাহতাব : উত্তর দিলেন সব প্রশ্নের

লক্ষ্মীপুরে তরুণদের মুখোমুখি এসপি মাহতাব : উত্তর দিলেন সব প্রশ্নের

‘মাদকমুক্ত সুস্থ জীবন, আলোয় আলোয় ভরবে ভূবন’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে মাদক বিরোধী তারুণ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এসময় তরুণদের ছুড়ে দেওয়া বিভিন্ন মাদক বিরোধী প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন।

শুক্রবার (৩১ মে) বিকেলে শহরের রোজগার্ডেন রেস্টুরেন্টে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল।

তরুণদের প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ সরকার যে মাদকবিরোধী আইন পাশ করেছেন, তা কি বাস্তবায়ন হবে?

জবাবে এসপি বলেন : সরকার আইন করে বাস্তবায়ন করার জন্যই। খুব শীঘ্রই আইন বাস্তবায়ন করবে সরকার।

তরুণদের প্রশ্ন : পুলিশকে মাদক বিক্রেতা ও সেবীদের তথ্য দেওয়া হলে, তথ্য দাতার পরিচয় গোপন থাকবে কি না?

জবাবে এসপি বলেন : যেকোন অপরাধ ও অপরাধীর তথ্য অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। এটাই আইন, আর না জানানো হচ্ছে আইন বহির্ভূত কাজ।

এছাড়া আপনার বাড়ির পাশে কে মাদক বিক্রি করছে কিংবা সেবন করছে সেটা পুলিশের চেয়ে আপনিই ভালো জানেন। তাই তাদের আইনের আওতায় আনতে আপনি অবশ্যই পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। পুলিশের পক্ষ থেকে তথ্য প্রদানকারীর নাম পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *