শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। করোনায় প্রাণ যাওয়া রোগীর নাম শামসুন্নাহার (৭০)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ওয়ার্ড সূত্রে জানা গেছে, ‘গত ৬ জুন সকাল ১২টায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় শামসুন্নাহার।

সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন তিনি। এ কারণে তাকে করোনা ওয়ার্ডে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *