হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা

হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর আত্মহত্যা

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে আদাবরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক করোনা আক্রান্ত রোগী। নিহতের নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন।

তিনি আরও বলেন, আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল রাতে পালিয়ে এসে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি।

মান্নানের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *