আগামীকাল চিরনিদ্রায় শায়িত হবেন এরশাদ

আগামীকাল চিরনিদ্রায় শায়িত হবেন এরশাদ

জাতীয় পার্টি সূত্রে বলা হয়, আজ (১৫ জুলাই) সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর, বেলা সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেওয়া হয়।

আজ বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক রাষ্ট্রপতির তৃতীয় জানাজা শেষে তাকে সিএমএইচ-এর হিমঘরে রাখা হয়।

এরপর, ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টার করে এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা নামাজ শেষে তাকে বিকালে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে।

জাপা চেয়ারম্যান এরশাদের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় (১৪ জুলাই) রবিবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে আটটায় এরশাদ মারা যান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *